ইরানের সর্বোচ্চ নেতা বেছে নিতে বিশেষজ্ঞ পরিষদের বৈঠক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বেছে নিতে বিশেষজ্ঞ পরিষদের বৈঠক কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনায় বসেছে ইরানের নেতৃত্ব পরিষদ।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্ব পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেহি এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি রেজা আরাফি।

তবে এই বৈঠক থেকে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমার কথা জানানো হয়নি। এ ছাড়া বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্য এই নির্বাচনের জন্য সশরীরে উপস্থিত হবেন, নাকি ভার্চুয়াল পদ্ধতিতে ভোট দেবেন, সে বিষয়েও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বর্তমানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বিশেষজ্ঞ পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: এপি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.