আল-আকসায় জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দখলদার ইসরায়েলের

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এই সপ্তাহে আল-আকসায় শুক্রবারের নামাজ বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেরুজালেম ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ইসরায়েল শহরটি দখল করে নেয়। এরপর থেকে এই অঞ্চলের প্রশাসনিক সবকিছু নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, “জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান—যার মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং খ্রিষ্টানদের চার্চ অব দ্য হোলি সেপালচার—কাল শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.