জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় তেলের দাম বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৯১ ডলার হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক শূন্য ১ শতাংশ বেশি। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৯ ডলার, যা আজ ২ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্পট মার্কেটে সোনার দামও বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ১৭৮ দশমিক ৪২ ডলার হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রয়াটার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ। গত বছর দেশটি প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। নতুন লক্ষ্য অর্জনে শিল্পের অতিরিক্ত সক্ষমতা হ্রাস এবং অর্থনীতিতে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বেইজিং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করেছে, যা উদ্ভাবন, উচ্চ প্রযুক্তির শিল্পে বিনিয়োগ এবং পারিবারিক ভোগব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে।
নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডলারের উপর কিছুটা চাপ প্রশমিত হয়েছে। প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে গঠিত ডলার ইনডেক্স স্থিতিশীল রয়েছে, যা আজ ৯৮ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। জাপানি ইয়েনের দাম ডলারের বিপরীতে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ডলারে ১৫৬ দশমিক ৭৫ ইয়েন পাওয়া যাচ্ছে।
ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ৭২ হাজার ৭৭৪ দশমিক ৫৩ ডলার হয়েছে। ইথারের দামও কমে শূন্য দশমিক ৯৪ শতাংশ; দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ দশমিক ৪৩ ডলারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.