দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সাময়িক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোসস্টে এই মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে। যদিও এই অঞ্চলে বিমানের অনেক ফ্লাইটই বাতিল বা স্থগিত করা হয়েছে।
মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত আমেরিকান নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট বুক করার জন্য এবং বিভিন্ন স্থানে আটকে থাকা ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে টিকেট বুক করতে সাহায্য করার চেষ্টা করছে।
দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ১৭ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক দেশে ফিরে এসেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.