ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম রাখা হয়েছে চো হিওন। প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী।
গতকাল বুধবার দেশটির পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনী যাত্রা শুরু করে নাম্পো শিপইয়ার্ড থেকে। সেখানে উপস্থিত ছিলেন কিম জং উন।
জাহাজটির যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, “পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত হানার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও অনেক দূর এগিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “নৌ প্রতিরক্ষায় সাম্প্রতিক যে সাফল্য আমরা অর্জন করেছি, তা আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে—যা গত ৫০ বছরে অর্জিত হয়নি।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.