ট্রাম্প আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন” বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে আরাঘচি লিখেছেন, “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না”।

এর ফলাফল উল্লেখ করতে তিনি লিখেছেন, ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। ট্রাম্প “কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন” বলেও লিখেছেন আরাঘচি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.