যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি বলেন, ইরানের এই সন্ত্রাসী সরকার যাকে পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার হামলা শুরুর প্রথম দিনেই নিজের বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতৃত্ব নির্বাচনে ভোটের খবর শোনা গেলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে খামেনির উত্তরসুরীর নাম ঘোষণা করেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.