সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮৫ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৭ টি কোম্পানির, বিপরীতে ১১২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.