দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ মার্চ) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৮ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.