ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার বিবিসি গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, বাহরাইনে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে।
বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত এই বিমান ঘাঁটিটি গত ১ মার্চ রোববার থেকে ইরানের সেনাবাহিনী লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এতে কমান্ড সেন্টার এবং স্টাফভবন ধ্বংস হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.