সপ্তাহের তৃতীয় কার্যদিবস (মঙ্গলবার (০৩ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৫ পয়সা বা ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ২ দশমিক ০৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, সিটি ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ পিএলসি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.