ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার (এপিসেন্টার) ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এ পর্যন্ত ইরান থেকে নিহত/আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি।

৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের ভূমিকম্পে এপিসেন্টার (এপিসেন্টার) এবং তার আশপাশের এলাকায় বড় কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা সাধারণত থাকে খুব কম কিংবা শূন্যের কোঠায়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.