সূচকের ব্যপক পতনে লেনদেন ৮৮৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’২০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৫ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১ টি কোম্পানির, বিপরীতে ৩৪৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.