এবি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে দেশের গণমাধ্যমকর্মীদের সম্মানে সম্প্রতি এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নির্ভীক সাংবাদিকতায় গণমাধ্যমকর্মীদের বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১০ম বারের মতো এবি ব্যাংক এই আয়োজন করে।

মঙ্গলবার (৩ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের বিভিন্ন মাধ্যমের উল্লেখযোগ্যসংখ্যক গণমাধ্যমকর্মী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিইও) জনাব রিয়াজুল ইসলাম। এসময় তিনি দেশের ব্যাংকিং (ব্যাংকিং) সেক্টর (সেক্টর)-এ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.