কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে যে চলমান “আঞ্চলিক উত্তেজনা”র কারণে দূতাবাসটি “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” বন্ধ থাকবে।

দূতাবাস আরও জানিয়েছে, আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের বহু দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের “গুরুতর নিরাপত্তা ঝুঁকি”র কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়।

সোমবার কুয়েতে “ভুল করে চালানো গুলিতে” যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ছাড়া রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দুটি ড্রোন হামলার ঘটনার পর কুয়েতি দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.