দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ মার্চ) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯ টির, কমেছে ২৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.