আবার ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) ক্রয় করা এসব ডলারের (ডলার) বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অব (কাট-অফ) হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ৮ ব্যাংকের কাছ থেকে ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন—মিলিয়ন) ডলার, ২২ ফেব্রুয়ারি ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার ১০ ফেব্রুয়ারি ১৯ ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া ৯ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার, ৫ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার, ৪ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার এবং ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন—মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমরা আজ সোমবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ কাট-অফ (কাট-অফ) রেটে ২৫ মিলিয়ন (মিলিয়ন) মার্কিন ডলার ক্রয় করেছি। এ অনুযায়ী, মার্চ মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন (মিলিয়ন) মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ ৫৪৯৩.৫০ মিলিয়ন (মিলিয়ন) মার্কিন ডলার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.