যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার এ কথা বলেছেন।

আজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ – ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি)-এর ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস (বোর্ড অব গভর্নর্স)-এর বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’

এ সময় গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.