বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৫৩ আজ ০২ মার্চ ২০২৬ তারিখ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Natural Resource Intensity and Financial Distress Dynamics: An Empirical Investigation across South Asian Energy Firms” (ন্যাচারাল রিসোর্স ইনটেনসিটি অ্যান্ড ফিন্যান্সিয়াল ডিসট্রেস ডাইনামিক্স: অ্যান এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন অ্যাক্রস সাউথ এশিয়ান এনার্জি ফার্মস)- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম-এর প্রভাষক গৌরব রায়।
সোমবার (০২ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর মহাপরিচালক অধ্যাপক ড. এ. কে. এনামুল হক ও ইউএনডিপি বাংলাদেশ-এর প্রোগ্রাম স্পেশালিস্ট (নেচার, ক্লাইমেট অ্যান্ড এনার্জি) আরিফ এম. ফয়সাল। আলোচকগণ অনলাইনে যুক্ত থেকে রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৫৩ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.