ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫

ইরানে গত শনিবার আমেরিকা ও ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নবাদী ও মার্কিনদের যৌথ সন্ত্রাসী হামলার কারণে এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে ৫৫৫ জন দেশবাসী নিহত হয়েছে।

ইরান রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট। অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.