ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।

বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.