জেরুজালেমে আঘাত হেনেছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল

দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরাজালেম শহরের একটি রাস্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মিসাইলের আঘাতে তিনজন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা ও দুর্যোগ এবং ব্লাড ব্যাঙ্ক পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে- আহত তিনজনের মধ্যে একজন ৪৬ বছর বয়সী ব্যক্তি রয়েছেন, তিনি মাঝারি ধরনের আহত হয়েছেন এবং বাকি দু’জন হালকা আঘাত পেয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে।

এই শহরেই রয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হলো বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.