ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি হামলায় ইসরায়েলে ৯ জনের প্রাণহানির ঘটনায় তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত ‘‘বেদনাদায়ক দিন’’ অতিবাহিত করছে।
রবিবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে শোকে ভেঙে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইরানি হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, তার দেশ বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক দিন পার করছে।
এর আগে, রোববার ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হন। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি ভূখণ্ডে এটিই এখন পর্যন্ত ইরানের সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এসব অত্যন্ত বেদনাদায়ক দিন। গতকাল তেল আবিবে এবং আজ বেইত শেমেষে আমরা প্রিয় মানুষদের হারিয়েছি। শোকসন্তপ্ত সব পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। ইসরায়েলের সকল নাগরিকের পক্ষ থেকে আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের হেলিকপ্টারের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখন নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.