ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৬ জন নিহত

ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল-এর বেইত শেমেশ এলাকায় অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রাম-এ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, আজ রোববার জেরুজালেম-এর ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।

মাজেন ডেভিড আডোম-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন।

পরে টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়, বেইত শেমেশ শহরে আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.