বারভিডার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনার (ইন্টারন্যাশনার) কনভেনশন সেন্টারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক, সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে বারভিডা সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ এবং এ খাতের সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ মুসলিম উম্মাহর (উম্মাহ) শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে বারভিডার প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল মান্নান চৌধুরী খসরু, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং সংগঠনের উপদেষ্ঠা এ বি এম আনিসুজ্জামান পিনু উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বারভিডার ভাইস প্রেসিডেন্ট ১ মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট ২ ডা. হাবিবুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মোঃ সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানি (শান্ত) এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.