যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালকের বরাত দিয়ে রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
করাচির মাই কলাচি রোডে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন।
করাচি সিভিল হাসপাতালের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ জানান, সংঘর্ষের পর ছয়টি মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
⚡🇵🇰⚔️🇺🇸 — American soldiers at US consulate open fire on Pakistani protestors, killing 10 civilians. pic.twitter.com/WwmLIZCjde
— World in Conflict (@worldnconflicts) March 1, 2026
Protestors storm the United States consulate in Pakistan following Iranian attack.pic.twitter.com/Ar6hNeOQ5w
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) March 1, 2026



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.