বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি একটি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে স্টেকহোল্ডার ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া প্রণয়ন করা হয়েছে।
রবিবার (১ মার্চ) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর স্টেকহোল্ডার কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে “Dhaka Stock Exchange (Settlement of Dispute) Regulations, 2026” (ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটেলমেন্ট অব ডিসপিউট রেগুলেশনস, ২০২৬) নামে একটি প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে।
উক্ত প্রবিধানমালা ফেব্রুয়ারি ১০, ২০২৬ তারিখে গেজেটভুক্ত হয়েছে। প্রবিধানমালা এবং এতদসংশ্লিষ্ট ফরমসমূহ সংশ্লিষ্ট ওয়েব লিংকে পাওয়া যাচ্ছে।
লিংক: https://www.dsebd.org/SettlementofDisputeRegulationse.php
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.