দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ারদর ৬ দশমিক ৮৫ শতাংশ কমেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.