শনিবার (২৮ ফেব্রুয়ারি) যাওয়ার কথা থাকলে ইরান-ইসরায়েলের যুদ্ধের কারণে বাতিল হওয়া সৌদি আরবের মদিনা ও জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাচ্ছে আজ।
রবিবার (১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের জানানো যাচ্ছে, শনিবার ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল, তা আজ বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।
শনিবার ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি বাতিল হয়েছিল তা আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.