দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৪০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪৬ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.