ইরানে বোমা হামলা অব্যাহত থাকবে: ট্রাম্প

ইরানে বোমা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা চলবে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর দাবি করে দেওয়া ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেছেন, যতদিন প্রয়োজন ইরানে ভারী বোমা হামলা অব্যাহত থাকবে।

তিনি আইআরজিসি এবং ইরানি পুলিশকে সরকার পরিবর্তনে দেশপ্রেমিক জনতার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, এই প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হবে, যেহেতু খামেনিকে হত্যা করা হয়েছে এবং ইরান মাত্র একদিনে প্রায় ধ্বংস হয়ে গেছে; এমনকি নিশ্চিহ্ন হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তবে মধ্যপ্রাচ্য এবং প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের জন্য সপ্তাহজুড়ে অথবা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকবে!

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.