যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলার প্রথমদিনেই ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
তারা বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলের দিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার এই তথ্য জানায়।
সোসাইটির ইরান শাখার মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, ‘‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’’
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.