ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’: রয়টার্স

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো ইসরায়েলি সামরিক অভিযানের অগ্রগতি ও লক্ষ্যবস্তু সম্পর্কে অবগত। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.