মরহুম শেখ কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় এফআইইউ পরিবারে স্মরণসভা ও দোয়া মাহফিল

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ)–এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় এফআইইউ পরিবারের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (প্লট-১ ও ২, রোড-১ ও ২, সেক্টর-১৬/আই, উত্তরা, ঢাকা-১২৩০)–এর সেমিনার কক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিনের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ইউনুছ (চেয়ারম্যান, ভারপ্রাপ্ত, বোর্ড অব ট্রাস্টিজ, এফআইইউ)।

মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জনাব মোঃ মশিউর রহমান (রেজিস্ট্রার, এফআইইউ)। স্মরণসভায় ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ উপস্থিত সম্মানিত ট্রাস্টিবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং বিশিষ্ট অতিথিগণ মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং এফআইইউ প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর দূরদর্শী নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শেখ কবির হোসেনের আদর্শ, সততা ও শিক্ষানুরাগী মানসিকতা বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রেরণা জোগাবে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের দুই ছেলে শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির, জনাব মোঃ আব্দুল্লাহ (বিওটি, এফআইইউ), জনাব মোহাম্মদ আব্দুল আজিজ (বিওটি, এফআইইউ), প্রফেসর ড. মাহবুবা নাসরিন (সিন্ডিকেট সদস্য, এফআইইউ), জনাব ফায়েকুজ্জামান (সদস্য, ফাইন্যান্স কমিটি, এফআইইউ), প্রফেসর অসিম সরকার (সিন্ডিকেট সদস্য, এফআইইউ), জনাব বেনজির আহমদ (সদস্য, বিওটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি) এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতি তার সমাপনী বক্তব্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যের পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মোঃ শাহজাহান কবির (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, এফআইইউ)।

উল্লেখ্য, শেখ কবির হোসেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.