ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি (পাবনা জেলাধীন আংশিক সাঁথিয়া, বেড়া, আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ শুক্রবার রমজানের ৯ম দিনে রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টার (পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টার) এ অনুষ্ঠিত হয়।
কাশিনাথপুরের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম (সাবেক মেম্বার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান খান (সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ (এমডি ও সিইও, যমুনা ব্যাংক পিএলসি — যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল — বি ইউ পি), ড. খন্দকার রহিমুজ্জামান (সাবেক ব্যাংক কর্মকর্তা), সাংবাদিক পারভেজ খান (সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস) এবং জনাব মোঃ সাইদুল ইসলাম (পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহীদুল ইসলাম (ব্যাংক কর্মকর্তা)।
ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুরের সবাইকে নিয়ে গঠিত এই সংগঠন একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনো হয়নি। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালানো সম্ভব হবে।
সংগঠনের গ্রুপ এডমিন মোঃ আসাদুজ্জামান সুজন এডমিন গ্রুপের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভাপতি বক্তব্য শেষে হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, কাশিনাথপুর পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ সালে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে এই সংগঠন ঈদে দূস্থদের মধ্যে খাবার বিতরণ, বাস, লঞ্চ ও ফেরি ঘাটে চলাচলকারী যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো, চা চক্র ও স্কুল মাঠ পরিস্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ (ব্যাগ, খাতা, কলম) বিতরণ এবং আর্থিক অসচ্ছল অসুস্থ রোগীর আর্থিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.