দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ ফেব্রুযারি-২৬ ফেব্রুযারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসজেআইবিএল মুদ্রাবা পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ৭ দশমিক ৩৫ শতাংশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৬০ শতাংশ।
দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো– মেঘনা সিমেন্ট, এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড, এপিএসসিএল নন-কনভারট্যোবল অ্যান্ড কূপন বেয়ারিং বন্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড ও আইসিবি ইমপ্লোয়েস মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.