সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ ফেব্রুযারি-২৬ ফেব্রুযারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৪৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৬ কোটি ৩৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক এবং যমুনা ব্যাংক।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.