ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখভান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেন।
ইরানের এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন। খবর আল জাজিরার।
এদিকে, ইরানে সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলও।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.