আফগানিস্তানে হামলা, পাকিস্তানের ভূয়সী প্রসংশা ট্রাম্পের

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। একজন শক্তিশালী নেতা আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। আমার মনে হয়, পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তার কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে তিনি হস্তক্ষেপ করবেন কি না?

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি করতেও পারি। তবে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো—খুবই ভালো।’

এদিকে, আরও তীব্র হয়ে উঠছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৮৯টি সেনা চৌকিসহ ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামালায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও।

স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব লিল হক নামে সাররিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজন ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ বলছে, ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাংক ও সাঁজোয়া যান।

আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তালেবান সরকারের যেকোনো অপতৎপরতায় ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে ইসলামাবাদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.