এআই ভিত্তিক গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন উন্মোচন করেছে। এতে রয়েছে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি, যা অসাধারণ ফটোগ্রাফি ও ব্যাটারি ইনোভেশনের মাধ্যমে স্মার্টফোন বাজারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্যামন ৫০ ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল ফটোগ্রাফির সুবিধা প্রদান করে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা (সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সর), ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইপি ৬৮/৬৯/৬কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে (১৪৪ হার্জ হাই রিফ্রেশ), মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এতে রয়েছে। সম্পূর্ণ টেকনো এআই স্যুইট পাওয়া যাবে, যার মধ্যে এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ অন্তর্ভুক্ত।
ফ্ল্যাগশিপ মডেল ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি-তে রয়েছে উন্নত ক্যামেরা সেটআপ: ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স অপটিকাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এআই ৬০এক্স সুপারজুম। পারফরম্যান্সের জন্য ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ হাজার ৪০০ প্রসেসর, প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
পোভা কার্ভ ২ ফাইভজি:
৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৭ দশমিক ৪২ মিমি আলট্রা স্লিম বডি, ৪৫ ওয়াট সুপার চার্জ, ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এতে রয়েছে। এছাড়া এআই ফিচারসেটের মধ্যে এলা ২.০, ইউটিউব স্মার্ট সামারি, ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং নান্দনিক ডিজাইন সুবিধা অন্তর্ভুক্ত।
উভয় ডিভাইসই এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। ক্যামন ৫০-এর ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪,৪৯৯ টাকা; পোভা কার্ভ ২ ফাইভজি-র দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.