দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ২৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস্‌ পি.পি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ অটোকারস, আইএফআইসি ব্যাংক পিএলসি এবং বিডিকম অনলাইন লিমিটেড।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.