দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৫ কোটি ৪৭ লাখ ০১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টি কোম্পানির, বিপরীতে ৯৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.