কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়, তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না- আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্তি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, এর আগে তড়িঘড়ি করে যেসব যাচাই-বাছাই করা হয়েছে, সেগুলো মন্ত্রণালয় পুনরায় পর্যালোচনা করবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাত কলেজের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। কমিটি করে পর্যালোচনা করা হবে। পরে এনিয়ে কথা বলব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.