এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টার্মিনালের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমে এসেছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে কিছু এলাকায় চাপের তারতম্য অনুভূত হচ্ছে।’
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.