লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৫ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৪২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা পিএলসি, প্রগতি লাইফ ইন্সুরেন্স,ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.