তথ্যমন্ত্রীর সঙ্গে ডিএমএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নেতৃবৃন্দ। এ সময় ডিএমএফ নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী ভবিষ্যতে যেকোনো ইতিবাচক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।

ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.