চলতি অর্থবছরের রাজস্ব বাজেট সমন্বয়কারী ঘোষণা করলো এনবিআর

আগামী ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব বাজেট প্রণয়নের কাজে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একজন প্রধান বাজেট সমন্বয়কারী ও তিনজন বাজেট সমন্বয়কারীর নাম প্রকাশ করেছে। তারা নিজ নিজ মূল দায়িত্বের পাশাপাশি রাজস্ব বাজেট প্রণয়নের কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি জানিয়েছেন।

প্রধান বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) এস. এম. শামসুজ্জামান। বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় সচিব (কাস্টমস: ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভান্স রুলিং) তানভীর আহমেদ, দ্বিতীয় সচিব (মূসক বিচার ও আপিল) মো. মেহেবুব হক এবং দ্বিতীয় সচিব (কর অব্যাহতি) তৌহিদুর রহমানকে।

এছাড়া এরই মধ্যে আগামী অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি-বেসরকারি অংশীজনদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে এরই মধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.