দেশের প্রধান পুঁজিবাজার ঢাযকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.