জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতোদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে গণমাধ্যম এসব তথ্য জানা গেছে।
কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯–এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম-কে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর কর অঞ্চল-১৯–এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তার-কে পদায়ন করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.