প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আইইউটির ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাইমএকাডেমিয়া হলো শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যা শিক্ষাখাত ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.